জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডাকাতিকালে দেশীয় তৈরি একটি শর্টগান ও চার রাউন্ড তাজা গুলিসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার জব্বারগঞ্জ বাজারের মুদি দোকানী ও চরআইরমারী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ দোকানের নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। নিজ গ্রামে পৌঁছালে পাঁচজনের একদল ডাকাত তার পথরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।
পরে ডাক চিৎকারে তার ভাই শহিদুল্লাহ ও শের আলী এগিয়ে গেলে তিন ভাইকে মারপিট করে ডাকাতদল। তাদের চিৎকারে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আব্দুস সাত্তার (৫৫) নামে এক ডাকাতকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আআব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলার বাসিন্দা।
বকসিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
