‘২০১৯ সালে দেশের জনগণের সঙ্গে সংলাপ হবে’

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২০:৫০
‘২০১৯ সালের একদিন আগেও কোনো সংলাপ হবে না। সেই সংলাপ বাংলাদেশের জনগণের সঙ্গে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না। হুমকি দিয়ে বা চক্রান্ত করেও কোনো লাভ হবে না।’
 
শনিবার দুপুরে পাবনা সিভিল সার্জন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় দোয়েল কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
IMG0স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিদেশি হত্যা, পুলিশ হত্যা ও তাজিয়া মিছিলে হামলা করে সংলাপ করতে বলবেন বেগম খালেদা জিয়া, তা হবে না। আমরা অবশ্যই সংলাপে বিশ্বাস করি, তবে সংলাপ হবে মাঠে। আসুন দেখা যাবে সেখানে কে জেতে আর কে হারে।’
 
এতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জেলা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সাংসদ মো. মকবুল হোসেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। জেলার সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদিকুল হক স্বাগত বক্তব্য রাখেন।