পশ্চিম ধোলাইপাড়ে সিএনজি স্টেশনে অগ্নিকাণ্ড

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২০:৫৬
 
রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে ট্রাকের ধাক্কায় নাভানা সিএনজি স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আধা ঘণ্ডা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আধা ঘণ্টাব্যাপী এ অগ্নিকাণ্ডে সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা একটি ট্রাক ও একটি প্রইভেটকার এবং সিএনজি স্টেশনের মেশিনপত্র পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছেন।
 
জানা গেছে, সকাল সাড়ে ৬ টার দিকে গ্যাস নিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি স্টেশনের মেশিনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং সিএনজি পাম্পে আগুন জ্বলে ওঠে।
 
এ ঘটনায় পুড়ে যাওয়া প্রাইভেটকারের মালিক সায়মন খান জানান, তার গাড়িটি ডানদিক থেকে সিএনজি স্টেশনের মেশিনের কাছে আসছিল। অপর একটি ট্রাক গ্যাস নিতে বাম দিক থেকে মেশিনের কাছে যাচ্ছিল। হঠাত্ ট্রাকটি ব্রেক ফেল করে মেশিনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় তিনি তার প্রাইভেট কার থেকে তাত্ক্ষণিক নেমে নিরাপদ স্থানে চলে যান।