বিএনপি-জামায়াতের ৫৩ নেতা-কর্মীসহ গ্রেফতার ৭১

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ২২:১৫
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৫৩ নেতা-কর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারদের মধ্যে একজন পৌর কাউন্সিলর এবং একজন  সন্দেহভাজন জেএমবি সদস্যও রয়েছেন।
 
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাতটি উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। ওই ৭১ জন নাশকতার লক্ষ্যে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন স্থানে জড়ো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, শনিবার সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে আরো একটি করে মামলা হবে।