সোনারগাঁওয়ে স্টিল মিল শ্রমিক নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে সুরুজ মোল্লা (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার কাঁচপুর এলাকায় রহিম স্টিল মিলস লিমিটেড এর কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহার ফুলকি ছিটকে ক্রেনচালক নিহত হয়েছেন। আর কেউ হতাহত হয় নি।  বিষয়টি তদন্ত করা হচ্ছে।