বরিশালে সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:১২

বরিশাল অফিস

বরিশালে সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার সকাল ১০টায় সরকারি শিশু পরিবার (বালক) বরিশাল এর মাঠে অনুষ্ঠিত হয়।

বরিশাল সমাজসেবা অধিদপ্তর বরিশালের আয়োজনে সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. সাব্বির ইমাম। আরো উপস্থিত ছিলেন, জেলা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হোসেন চৌধুরী, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার, সহকারী পরিচালক আখতারুজ্জামান খান মামুন, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সরকারি শিশু পরিবার ও বিভিন্ন জেলা থেকে আগত সরকারি শিশু পরিবারের শিশু ও বিভিন্ন অতিথিরা। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরষ্কার বিতরন করা হয়।