মেক্সিকোর পার্ক থেকে পালিয়েছে রয়েল বেঙ্গল টাইগার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ০৯:২৪
মেক্সিকোর একটি ইকোলজিক্যাল পার্ক থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পালিয়ে গেছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমে এ তথ্যটি প্রকাশিত হয়েছে। খবর এএফপির।
 
অ্যাংকর নামের ওই বাঘটি মেক্সিকোর উত্তর প্রদেশ গুয়েরেরো ইকোলজিক্যাল পার্ক থেকে ২৬ অক্টোবর পালিয়ে যায়। পার্কের কর্মকর্তাদের ধারণা ছিল, বাঘটি জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত খবরের পর পার্ক কর্মকর্তারা তাকে আটক করতে তৎপর হয়।
 
ইকোলজিক্যাল পার্ক থেকে দেয়া তথ্য অনুসারে পালিয়ে যাওয়া বাঘটির ওজন ৩০০ কেজি (৬৫০ পাউন্ড)। এমন ওজনের একটি রয়েল বেঙ্গল টাইগার মানুষের জন্য হুমকি বলে মনে করেন ফেডারেল অ্যাটর্নি অব ইনভায়রনমেন্ট প্রোটেকশনের (প্রোফেপা) পরিদর্শক জেন আলভারাদো সেরানো।