গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১০:০৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অনিতা বাড়ৈ (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ৭-৮ জন শ্রমিক একটি নসিমনে করে যাচ্ছিলেন। নসিমনটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু হয়। এ সময় পাঁচজন আহত হন। তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।