কুমিল্লা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কুমিল্লার ১২ জন বীরাঙ্গনাকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং বিশেষ অতিথি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ শুক্রবার রাতে বীরাঙ্গনাদের হাতে সম্মাননা স্মারক, ১০ হাজার টাকা করে সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেন। ১২ বীরাঙ্গনা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার মমতাজ বেগম, সদর দক্ষিণের বেগম ফুলবানু, বরুড়ার মঞ্জুমা বেগম, চান্দিনার তাজিয়া খাতুন, নাঙ্গলকোটের আফিয়া বেগম, ব্রাহ্মণপাড়ার আলেয়া বেগম, লাকসামের নুর বানু, মুরাদনগরের বেলা রানি দাশ, চৌদ্দগ্রামের আফিয়া খাতুন, মেঘনার সারতন বেগম ও দেবিদ্বার উপজেলার মাজেদা খাতুন।
