কক্সবাজারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি মিনি ট্রলির তিন আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর দক্ষিণ নাপিতখালীর আব্দুল আলিমের ছেলে ট্রলির চালক সাইফুল ইসলাম (২৮), একই এলাকার মোজাহের আহমদের ছেলে নজরুল ইসলাম (৩০) ও আব্দুল মাজেদের ছেলে জসিম উদ্দিন (৩০)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কক্সবাজার মুখী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ইসলামপুর এলাকায় মিনি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলিতে থাকা একজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে মালুমঘাটা খ্রিস্টায়ান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃতদেহ তিনটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
