নাটোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৪:৩৯
নাটোরের পার হালসা আশ্রায়নে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আরিফা বেগম (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
 
পুলিশ জানায়, সদর উপজেলার পার হালসা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মাসুদ আলীর স্ত্রী আরিফা বেগমকে পারিবারিক বিরোধ নিয়ে স্বামী ও শাশুড়ি মারপিট করে। এক পর্যায়ে গলা টিপে ধরলে আরিফা জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান। পরে ঘটনা ধামাচাপা দিতে আরিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। 
 
এ ঘটনায় শাশুড়ি অফেজান বিবিকে আটক করেছে পুলিশ। তবে স্বামী মাসুদ পালিয়ে যান।