সৈয়দপুরে ঘরে তালা দিয়ে দুর্বৃত্তের আগুন!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৪:৪০
নীলফামারীর সৈয়দপুরে ঘরে তালা লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে। এ ঘটনায় শোয়ার ৪টি কক্ষ, স্বর্ণ, নগদ দেড় লাখ  টাকা, আসবাপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
এলাকাবাসীরা বিষয়টি টের পেয়ে ঘরে বসবাসকারীদের সিঁড়ি লাগিয়ে উদ্ধার করে।
 
জানা গেছে, শহরের হাওয়ালপাড়ার নিবাসী ও পাবনা ক্লথ স্টোরের মালিক মকবুল হোসেন পরিবার নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান। রবিবার ভোর ৪টার সময় মূল গেটে তালা লাগিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে পরিবারের লোকজন রক্ষা পেলেও নগদ দেড় লাখ টাকা, বিভিন্ন আসবাপত্র, কাপড়-চোপড় ও ৪টি কক্ষ পুড়ে ছাই হয়। 
 
এলাকাবাসী ও বাড়ির মালিক জানান, কয়েকদিন ধরে এই বাড়িতে মেইন গেটে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। 
 
খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার জানান, ক্ষয়ক্ষতি হিসেব করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।