সরাইল প্রাণী সম্পদ কেন্দ্রের ভবন নির্মাণ-কাজ উদ্বোধন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ১৭:৩৪
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এক কোটি দুই লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের এ কাজ উদ্বোধন করেন। আগামী বছরের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হবে।
 
উপজেলা  প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এতে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক আরিফুর রহমান শাহীন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. বজলুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।