নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ফুলদী এলাকায় আনন্দবাজার-বারদী সড়কের পাশে অজ্ঞাত যুবকের অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলাধীন ফুলদি এলাকায় আনন্দবাজার-বারদী সড়কের পাশের একটি জমিতে অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। ওই যুবক জিন্সের প্যান্ট পরহিত ছিলেন।
পুলিশের ধারণা, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, লাশটি বিকৃত হয়ে যাওয়ায় কেউ সনাক্ত করতে পারছে না।
