রাজশাহীতে বিদেশি পিস্তল-গুলিসহ শিবির কর্মী আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০১৫, ২১:২৪
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুটি বিদেশি পিস্তল ও ৫৭ রাউন্ড গুলিসহ ছাত্রশিবির এক কর্মীকে আটক করা হয়েছে। আটক শরীফ রেজা (২০) জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচর গ্রামের বাসিন্দা।
 
রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কেশরহাট পৌরসভার মরগা বিলের বারই পুকুর গ্রাম থেকে তাকে পুলিশ আটক করে।
 
স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় বেপোরোয়া দৃষ্টিভঙ্গিতে শরীফ ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা থানা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।