ভোলায় অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মিভূত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ০৮:৩৬
ভোলার খায়েরহাট বাজারে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে খায়েরহাট বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়তে দেখে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ভোলা ও বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৪টি দোকান পুড়ে যায়।
 
ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাবুদ্দিন জানান, আগুনে ৪টি দোকানসহ অগ্রণী ব্যাংকের এসি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে।