মেহেরপুরে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১০:১৮
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটের মোড় খবিরের চায়ের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার এ টি এসআই আনছার আলী অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেন। 
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বস্তার মুখ বাধা অবস্থায় ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।