কমলনগরে লেগুনার চাপায় এক শিশুর মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১১:৪৪
কমলনগরে হাজিরহাট উপকূল ডিগ্রী কলেজের সামনে লেগুনার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিশুটি মক্তবে আরবি পড়ে বাড়ি ফিরছিল, সে সময় লেগুনাটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থলে তার মৃত্যু হয়। শিশুটির নাম হাজেরা আক্তার ওপা (৮)। সে চর জাঙ্গালীয়া গ্রামের ফিরোজ আলমের মেয়ে। 
 
ঘটনার পর পরই কলেজের ছাত্র-ছাত্রীর রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক করে। 
 
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।