ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ১২:২২
উপজেলার হামেরদী ইউনিয়নের খাপুরা গ্রামে রবিবার সন্ধ্যায় পানিতে ডুবে শাহিন ইসলাম (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা বাজারের সেলুন ব্যবসায়ী জুবায়ের ইসলামের ছেলে। 
 
জানা গেছে, বিকালে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুকুরে তল্লাশি করে এবং শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদ খান তাকে মৃত ঘোষণা করে।