ঝিনাইদহের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, এদের মধ্যে নাশকতা সৃষ্টির আশংকায় মহেশপুর উপজেলা থেকে ৬ জন, সদর উপজেলা থেকে ৩ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৪ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৩ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ১ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২৩ জন বিভিন্ন মামলার আসামি।
