কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় জান্নাত আরা বেগম (৩৫) নামে পথচারী এক নারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার রশিদ আহাম্মদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটির রাস্তা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন জান্নাত আরা বেগম। এ সময় কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
