যশোরের শার্শা উপজেলার বেনাপোল-যশোর সড়কের শ্যামলাগাছি নামক স্থানে আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই হয়েছে।
নাভারন বাজারের ভুষি মালের ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, সোমবার বিকালে বেনাপোল ইসলামি ব্যাংক থেকে ব্যবসার ১০ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে তিনি নাভারন যাচ্ছিলেন। ওই সড়কের শ্যামলাগাছিতে পৌঁছালে তিনটি মোটরসাইকেল করে ৬/৭ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে অস্ত্রের মুখে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ছিনতাইকারীদের সনাক্ত করতে অভিযান চলছে।
