জয়পুরহাটে “নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন” বিষয়ক এক বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট বিদ্যুৎ বিভাগ “জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৫” উদযাপন উপলক্ষ্যে রোববার শিশু একাডেমী মিলনায়তনে বিষয়ভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করে ।
প্রতিযোগিতায় জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী জিনিয়া জান্নাত অনন্যা প্রথম, ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সাকলায়ীন মাহফুজ দ্বিতীয় এবং জামালগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী স্বপ্না পারভিন তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল হাসান, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী হাসিবুর রহমান প্রমূখ।
উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগীরা জেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এরপর বিভাগীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
