ফেনীতে বিএনপি-জামায়াত-শিবিরের ১৪ জন গ্রেফতার

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১০:৪৪

ফেনীতে পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত ও শিবিরের ৩ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের যৌথ অভিযানে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আবদুল হক (৬০) এবং জি.এম.হাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম জনি ভূঁইয়াসহ (২৮) বিভিন্ন মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।