মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি ইটভর্তি মাহেন্দ্র খাদে পড়ে রাকিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বালুরচরে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বালুচরের ইটভাটা থেকে ইটভর্তি করে বের হওয়ায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব নিহত হয়। চালক আহত হয়। তাকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
