ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৪:৩০
 
ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী নয়জন জামায়াত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জামায়াত কর্মীরা হচ্ছেন- আব্দুল কুদ্দুস (৫০), জাহাঙ্গীর হোসেন (৩৫), সিরাজুল ইসলাম (৪৫), ইজাল উদ্দিন  (৪৮), রিয়াজ উদ্দিন (৪৫), তরিকুল ইসলাম (৪০), খায়রুল ইসলাম (৫০), ইসরাইল হোসেন (৪০) ও আব্দুল জব্বার (৩২)।
 
ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় নয়জন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন ব্যক্তি।