আটঘরিয়ায় নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৪:৩৬
 
পাবনার আটঘরিয়ায় নিখোঁজ শিল্প খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
শিল্পী উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঁচামারা গ্রামের হাসেন আলীর মেয়ে ও একই গ্রামের আহাদ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আহাদ আলী পলাতক রয়েছেন।
 
আটঘরিয়া থানার এসআই আলমগীর হোসেন জানান, গত রবিবার রাত ১০টার পর থেকে শিল্পী বাড়ি থেকে নিখোঁজ হন। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ি থেকে ৫০০ দূরে একটি পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
 
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।