গাজীপুরে বিএনপি-জামায়াতের ১২ কর্মী আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৪:৪১
 
গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১২ কর্মী আটক করেছে। মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থান অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
 
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গাজীপুরে নাশকতা সৃষ্টির করতে পারে সন্দেহে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঐ ১২ বিএনপি-জামায়াতকর্মীকে আটক করেছে। এদের মধ্যে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে ১০ জনকে, কালীগঞ্জ থানা এলাকা থেকে একজনকে এবং শ্রীপুর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়।
 
আটককৃতদের নয়জন বিএনপি এবং তিনজন জামায়াতকর্মী।