মাইক্রোবাস চাপায় গ্যারেজকর্মী নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৪:৪৯
 
গাজীপুরে মাইক্রোবাস চাপা পড়ে এক গ্যারেজকর্মীর মিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার মেসার্স সাদ্দাম ইজ্ঞিনিয়ারিং ওয়ার্কশপে দুর্ঘটনাটি ঘটেছে ।
 
নিহতের নাম ফয়সাল (১৮)। তিনি টাঙ্গাইলের নাগরপুর থানার সালিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি গ্যারেজে হেলপারের কাজ করতেন।
 
সহকর্মী শরিফুল ইসলাম জানান, ফয়সাল সকালে গ্যারেজে একটি হাইলাক্স মাইক্রোবাস মেরামতের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে মাইক্রোবাসে ব্যবহূত জগটি হঠাত্ সরে গেলে সে মাইক্রোবাসের নিচে চাপা পড়েন।
 
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।