খুলনায় দুই যুবদল নেতাসহ আটক ৪৮

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৫:৩০
 
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দুই যুবদল নেতাসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াতের কর্মীও রয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে রয়েছেন- মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও  সোনাডাঙ্গা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হিরা, ৪ নম্বর ওয়ার্ডের একজন বিএনপি নেতা এবং ১৪ নম্বর ওয়ার্ডের এক জামায়াত নেতা।
 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, বিএনপি কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া জামায়াত নেতার কাছ থেকে বেশ কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।