আশুগঞ্জে যুবদলের সভাপতিসহ আটক ১৫

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৬:০২
 
নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতিসহ বিএনপি-জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃততদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ ফাইজুর রহমান, বন্দর যুবদলের সাধারণ সম্পাদক রুহল আমিন, আড়াইসিধা ইউনিয়ন বিএনপি‘র আহ্বায়ক হাজী হাবিবুর রহমান ও উপজেলা জামায়াতের সদস্য মোঃ আব্দুস ছালাম রয়েছেন।
 
এব্যাপারে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহরিয়ার আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশব্যাপী নাশকতার আশঙ্কা ও মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় বিএনপি ও জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।