ডোমারে জামায়াত নেতাসহ গ্রেফতার ৯

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৬:০৭
 
নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের পাঁচ নেতাকর্মীসহ নয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পৃর্ব চিকনমাটি হুজুর পাড়া গ্রামের জামায়াতের রোকন কফিবর রহমান (৬৪) ও তার ছেলে জামায়াত নেতা সাইদুর রহমান (২৮), সুরুজ্জামান (২৫),  আখতারুজ্জামান (২৭), সহিদুর রহমান (৩৮), রাশেদুল ইসলাম (৩৬), হারুন (২৪), সত্যেন রায় (৩৫) ও মোখলেসার রহমান (৬০)।
 
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, দেশব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।