জামালপুরে পুলিশের অভিযানে আটক ১৪৯

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ১৬:৩২
 
জামালপুরের সাত উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে বিএনপির ২৩ জন, জামায়াতের নয়জন, শিবিরের ১০ জনসহ ৪২জন নেতাকর্মী রয়েছেন। এছাড়া নিয়মিত মাদক মামলার রয়েছেন ১৬ জন, অন্যান্য ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন ৯১ জন। সারা জেলায় মোট ১৪৯জনকে আটক করেছে পুলিশ।
 
এ অভিযানে ২৪০পিস ইয়াবা, ৪ কেজি গাজা এবং প্রায় ৩০ লিটার মদ আটক করা হয়েছে।
 
অপরদিকে বিএনপি-জামায়াতের আটককৃত মোট ৪২ জনকে নাশকতার আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন।