নওগাঁয় জামায়াতের সাধারণ সম্পাদক আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৫, ২০:০৩
নওগাঁর আত্রাই উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শওকত হোসেনকে (৪০) আটক  করেছে পুলিশ।
 
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বান্ধাইখাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার বান্ধাইখাড়া গ্রামের বাসিন্দা।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ মাসুদ চৌধুরী জানান, নাশকতা ঘটাতে পারে আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।