টঙ্গীতে বুধবার সকাল সাড়ে নয়টায় চেরাগআলী এলাকায় শ্রমিকরা পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা স্থানীয় সরকার দলীয় নেতা শাহ আলমকে গ্রেফতারের দাবি করে শ্লোগান দিতে থাকে। শ্রমিকদের অবরোধের কারণে গাজীপুর থেকে বিমানবন্দর এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহ আলোমের লোকজন পরিবহন শ্রমিক সুলতানও জালালকে চাঁদা আদায়কালে হাতেনাতে ধরে থানায় সোর্পদ করে। এর জের ধরে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে গাড়ী চলাচলে স্বাভাবিক হয়।
টঙ্গী পরিবহন নেতা আব্দুর রশিদ জানান- মিলগেইট, কামারপাড়া রোড, চেরাগআলী, স্টেশন রোডসহ আশেপাশের সড়কের উপর গাড়ি পার্কিং করলে টঙ্গী থানা যুবলীগ নেতা শাহআলোমকে চাঁদা দিতে হয়। তাদের চাঁদা না দিলে প্রায়ই পরিবহন শ্রমিকদের উপর শাহআলোমের বাহিনীর লোকজন নির্যাতন করে।
যুবলীগ সেতা শাহ আলোম জানান, তারা চাঁদাবাজদের বিরোধিতা করায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
টঙ্গী থানা ওসি মো. ফিরোজ তালুকদার ঘটরার সত্যতা স্বীকার করেন।
