মেলান্দহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৩:৩৯
জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম শিশির (দেড় বছর)। তার বাবার নাম রাজু আহাম্মেদ।  
 
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জালালপুর গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে একটি জলাশয়ের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয়। পরে মেলান্দহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।