সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীসহ গ্রেফতার ৬৫

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৪:৪৫
সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ৫ জন জামায়াতের ২৯ জন শিবিরের ৬ জন ও নিয়মিত মামলার ২৬ জন আসামি রয়েছে। 
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে র‌্যাব পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ২৮ জন, কলারোয়া থেকে ৫ জন, তালা থেকে ৫ জন, কালিগঞ্জে ৮ জন,  আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৭ জন, পাটকেলঘাটায় ৪ জন ও শ্যামনগর থানা থেকে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।