জয়পুরহাটে জামায়াত-বিএনপিসহ গ্রেফতার ৪৪

আপডেট : ১১ নভেম্বর ২০১৫, ১৫:২৮
নাশকতা মামলার আসামি ও নাশকতার আশংকায় যৌথ বাহিনী জেলার বিভিন্ন স্থানে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জয়পুরহাট অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, মঙ্গলবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- জামায়াত কর্মী ৩জন, শিবির কর্মী ১জন, বিএনপির ২জন, মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে ৩৮ জন। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।