নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সামিউল (২৬) নামের এক যুবক মারা গেছে। সে উপজেলার উদয়পুর গ্রামের তমিজ উদ্দীনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সামিউল উদয়পুর গ্রামের মন্টুর ছেলে আলম হোসেন (২৫) ও ছবিন সরদারের ছেলে হাফিজুলের (২৫) সঙ্গে একই মোটরসাইকেলে সিংড়ার দিকে যাচ্ছিল। পথি মধ্যে ভাঙ্গাজাঙ্গাল স্লুইসগেটের নিটক পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সামিউল মারা যায়। এ সময় আহত হয় মোটরসাইকেল চালক আলম, আরোহী হাফিজুল ও ভ্যান চালক উপজেলার হরিপুর গ্রামের মৃত কিশমতের ছেলে মজিবর রহমান (৩২)।
