মেহেরপুরের গাংনী উপজেলার রামনগরে ট্রাক্টর উল্টে চালক কাউছার আলী (৪০) নিহত হয়েছেন। বুধবার বিকাল পাঁচটার সময় এ ঘটনা ঘটে। নিহত কাউছার উপজেলার মহাম্মদপুর গ্রামের বাগপাড়া এলাকার দবির উদ্দীন মাস্টারের ছেলে।
প্রতিবেশী সামাদ আলী জানান, জমি চাষ শেষে মাঠ থেকে পাকা রাস্তায় উঠার সময় কাউছারের ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তিনি ট্রাক্টরের নিচে পড়ে মারাত্বক আহত হন।
গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
