মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামীলীগ, বিএনএফ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রপ্রার্থীসহ মোট ৫ জন। এ ৫ জন মনোনয়ন ক্রয় করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনএফ ও স্বতন্ত্র ২ জন।
বুধবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও রিটানিং অফিসার এস এম আজহারুল হক এর নিকট মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীল সহ ধর্মিনী সৈয়দা সায়রা মহসিন।
IMG0
এ ছাড়াও জেলা নির্বচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এর কাছে মনোনয়ন জমা দেন, জাতীয় পার্টির সৈয়দ নুরুল হক, বিএনএফ এর জাতীয় নির্বাহী আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ হোসেন (আশরাফ), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশেদ ও সুহেল আহমদ।
IMG1
এ আসনে আগামী ৮ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর, যাচাই-বাছাই সংক্রান্ত আপিল দায়ের ১৫ থেকে ১৭ নভেম্বর এবং আপিল নিষ্পত্তির জন্য ১৮ থেকে ২০ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ নভেম্বর। ২২ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
