সুজানগরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ০৯:৪৯
পাবনায় মন্টু শেখ (২৫) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার ঘোড়াদহ জাহানারা কাঞ্চন বাজার এলাকা থেকে ৮২পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মসজিদপাড়া গ্রামের মৃত-ইসলাম শেখের ছেলে। 
 
সুজানগর থানা পুলিশ জানায়, থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী  মন্টু দীর্ঘদিন থানা পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে থেকে ফেনসিডিল এবং ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি জাহানারা কাঞ্চন বাজার এলাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহমেদের নেতৃত্বে এসআই এস এম জাকারিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় তার দেহ তল্লাশি করে ৮২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।