চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বাস চাপায় আলিম হোসেন (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত আলিম আলমডাঙ্গা পৌর শহরের রাধিকাগঞ্জপাড়ার বাসিন্দা।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা রেলপথ ব্রিজ সংলগ্ন পিচঢালা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন আলিম। এ সময় কুষ্টিয়া থেকে আসা চুয়াডাঙ্গাগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস তাকে পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলিমের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
