দিনাজপুরের ঘোড়াঘাটে শিশু শ্রী পরশ সাহাকে (৪) অপহরণ করে চোখ উপড়ে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বুধবার অপহরণকারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
জানা গেছে, বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার কাদিমনগর গ্রামে কাপড় ব্যবসায়ী শ্রী কিশোব লাল সাহার ছেলে শ্রী পরশ লাল সাহা (৪) বাড়ি পাশে মন্দির প্রাঙ্গণে খেলা করছিল। এ সময় একই গ্রামের ইয়াহিয়ার ছেলে জিল্লুুর রহমান (২০) পরশকে ডেকে নিয়ে প্রথমে লালদহ দিকে নিয়ে যায়। সন্ধ্যায় ছেলে দেখতে না পেয়ে বাড়ি লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এশার নামাজের আগে বাড়ির লোকজন ঘোড়াঘাট থানায় যায়।
এর কিছুক্ষণ পরই জিল্লুর রহমান থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরীকে বলেন, 'পরশ হারিয়ে যাওয়ার ঘটনায় আমাকে দায়ী করা হচ্ছে।' একই সময় বাড়ির লোকজনের প্রমান দিলে ওসি’র তৎক্ষনিক জিল্লুুর রহমানকে গ্রেফতার করে থানা হাজতে রাখেন। এরপর রাতভর খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন জানতে পারে- ঘোড়াঘাট খেতাব মোড়ের উত্তর-পশ্চিমে একটি শিশুর লাশ দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি সনাক্ত করে।
বাবা শ্রী কিশোব লাল সাহা বুধবার রাতেই ৭জনকে আসামি করে একটি অপহরণ মামলা করে। এ মামলায় গ্রেফতার জিল্লুর রহমান বাদেও রাতে কুলির আরও ৪জনকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কাদিমনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মামুন (২০), ওয়াজেদ আলীর ছেলে ফিরোজ (২০), জাহিদুলের ছেলে ইব্রাহিম (১৯), ফেরদৌস মিয়ার স্ত্রী নুরবানু (৪৫) ও ইয়াহিয়ার স্ত্রী সেফালী (৩২)। বাকি ২জন আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে পাঠিয়েছে।
