ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরসহ আটক ২০

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৫:১০
ঠাকুরগাঁওয়ে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াতের আমিরসহ ২০জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। 
 
পুলিশ জানায়, নাশকতামূলক কার্যক্রম চালাতে পারে এমন অভিযোগে বুধবার রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে সদর উপজেলার শুখানপুখুরি ইউনিয়নের জামায়াতের আমির আব্দুর রহিমকে আটক করা হয়।
 
আটকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন বাতিল করে করাগারে পাঠানোর নির্দেশ দেন। সদর থানার ওসি মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।