সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় জরিমানা

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৫:৫৮
পাবনার সাঁথিয়া উপজেলার পার করমজা গ্রামে অভিযান চালিয়ে ভেজাল দুধের কারখানায় ২ লাখ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ভোক্তা সংরক্ষণ আইনে এ জরিমানা করেন। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ ও পাবনার উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান করমজা গ্রামের দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালান। 
 
এ সময় ভেজাল দুধের কাখানার মালিক দুলাল র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। র‌্যাব তার স্ত্রী লাইলীকে আটক করে এবং ভেজাল দুধ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ লাখ টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত ভেজাল দুধ তৈরির সরঞ্জামাদি ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিন।