মাদরাসা-ছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ১৮:০১
মাগুরার শ্রীপুর উপজেলায় মাদরাসা-ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মিরাজুল ইসলাম (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
জানা গেছে, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মিরাজুল ইসলাম মোল্লা (২০) একই এলাকার মদনপুর হাফিজিয়া মাদরাসার জেএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। বুধবার মিরাজুল ডেকে নিয়ে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্পসহ বিভিন্ন কাগজপত্রে সই করতে বাধ্য করেন। ঘটনার পর ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমেরর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে মিরাজুলকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বখাটেকে এ কারাদণ্ড দেয়া হয়।
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।