ময়মনসিংহে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৫, ২২:৫৫
ময়মনসিংহ সদর উপজেলার গন্ডফার ইটাখলা এলাকা থেকে নাদিরা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
 
স্থানীয়রা জানায়, বিকেল চারটার দিকে একটি মাইক্রোবাস করে কয়েকজন লোক গন্ডফার ইটাখলা এলাকার একটি ধান ক্ষেতে লাশ ফেলে দ্রুত মুক্তাগাছা রোডের দিকে চলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে।
 
থানা পুলিশ জানায়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
 
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।