মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৭ জন কর্মী গ্রেফতার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১০:২৩
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৭জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত সারারাত এ অভিযান পরিচালনা করা হয়। 
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নাশকতার মামলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে সদর উপজেলায় জামায়াতের ৬জন, মুজিবনগর উপজেলায় বিএনপির ৪জন ও জামায়াতের ৯জন এবং গাংনী উপজেলায় বিএনপির ৩জন ও জামায়াতের ৫জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে জেলায় বিএনপির ৭জন ও জামায়াতের ২০জনকে গ্রেফতার করা হলো।