ব্রাহ্মণবাড়িয়ায় জাল ইউএস ডলারসহ আটক ১

আপডেট : ১৩ নভেম্বর ২০১৫, ১২:১১
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক হাজার জাল ইউএস ডলারসহ নাছির উদ্দিন (৩৩) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জীবনগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাছির উদ্দিন ঢাকার সূত্রাপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
 
আটকের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, জীবনগঞ্জ বাজারের কাজল মিয়ার মুদি দোকানে সিগারেট কিনে একশ ইউএস ডলারের নোট দিতে চায়। বিষয়টি দোকানির সন্দেহ হলে তিনি সুকৌশলে তাকে আটক করে তার কাছে দশটি একশ ইউএস ডলারের নোট পায়। পরে বাঞ্ছারামপুর থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক ময়নাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।